কীভাবে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করবেন?

 আপনি যেই কাজে দক্ষ শুধু সে কাজগুলোই ফ্রিল্যান্স হিসেবে করবেন। কাজের জন্য নিয়মিত বিড করবেন। আপনি যা জানেন তা দিয়েই কাজ শুরু করতে পারবেন:

ডাটা এন্ট্রি, আর্টিকেল লেখা, গ্রাফিক্স ডিজাইন, কপি রাইটিং, মার্কেটিং, টাইপিং, প্রেজেন্টেশন তৈরি, ভার্চুলাল এসিস্ট্যান্ট এর মতো কাজগুলোর জন্যে প্রচুর বিড আসে৷ তাই এমন কাজ পেতে হলে একজন ফ্রিল্যান্সারকে বেশ বড় রকমের একটা প্রতিযোগিতায় পড়তে হয়

তুলনামূলক কঠিন কাজগুলোর মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং- এমন সব কাজ। এমন কাজে বেশি পারিশ্রমিক পাওয়া যায়, প্রতিযোগিতাও কিছুটা কম। কিন্তু এসব কাজ নিখুঁতভাবে করতে হবে।

কাজের অভিজ্ঞতার উপর অনেক কিছু নির্ভর করে। কাজের অভিজ্ঞতা বেশি হলে আয়ও বেশি হয়। কোনো কাজ না জানলে শিখে নিন। আজ না হোক, কাল বা এক মাস পর অথবা এক বছর পর একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন।

ফ্রিল্যান্সিং শুরু করার কিছু ধাপ:

  • আগে জানুন এই খাতে কোন কোন ফিল্ড আছে।
  • তারপর ভেবে দেখুন আপনার এখন যে ব্যাকগ্রাউন্ড, স্কিল এবং ইন্টারেস্ট; সেটার সাথে কোন ফিল্ড মিলে যায়।
  • বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে ঐ ফিল্ডগুলোর এখন পোস্ট করা জবগুলো ঘেঁটে দেখুন, বুঝার চেষ্টা করুন এ ধরণের কাজে কী কী স্কিল লাগে।
  • ঠিক করার পর এবার সেই স্কিলগুলো শেখার কথা ভাবুন। অনলাইনেই শেখা যায় ধৈর্য থাকলে। এদেশে প্রথম সারির ফ্রিল্যান্সাররা নিজে নিজেই শিখে সফল।
  • কারও কাছ থেকে পরামর্শ নিবেন এই সময়ে এসে, স্কিল্ড হওয়ার পর পরামর্শ নিন কীভাবে ফিল্ডে নামা যায়। প্রথমেই ‘ভাই, ইনকাম করার সহজ পথ বলেন’ বলে কাউকে ইরিটেট করবেন না।
  • চেষ্টা করতে থাকেন, ফেইল করলে ভুলগুলো শুধরে আবার ট্রাই করেন। যে কাজে আপনাকে এক্সেপ্ট করেনি, সে কাজ নিজেই করুন, সেম্পল প্রজেক্ট হিসেবে প্র্যাক্টিসও হবে, পোর্টফোলিও হবে।
  • ফ্রিল্যান্সিং করে কত আয় করা যায় চিন্তা না করে স্কিল ডেভেলপ করার দিকে মনোযোগী

No comments

Powered by Blogger.