Sunday, March 12, 2023

ফ্রিল্যান্সিং কি / ফিল্যান্সিং মানে কি?


ফ্রিল্যান্সিং কী? ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে এই গাইডলাইফ্রিল্যান্সিং কি


ফ্রিল্যান্সিং কি / ফিল্যান্সিং মানে কি?

ফ্রিল্যান্সিং শব্দের অর্থই হচ্ছে মুক্ত পেশা। অর্থাৎ কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির আদেশ অনুযায়ী কারো কাজ না করাকেই ফ্রিল্যান্সিং বলে। মূলত যারা এ ধরনের কাজ করে থাকে তাদেরকে ফ্রিল্যান্সার বলা হয়। 

ফ্রিল্যান্সিং হলো কোন প্রতিষ্ঠানে পার্মানেন্ট চুক্তিবদ্ধ না হয়ে বরং প্রজেক্ট বেসিসে কাজ করা। ফ্রিল্যান্সিং করে আসছে মানুষ শত বছর ধরে। যেমন একজন রিক্সাওয়ালাও ফ্রিল্যান্সার, কারণ সে অন্যের রিক্সা চালায়, ইচ্ছা হলে প্যাসেঞ্জার নেয়, নাহলে নেয় না। তার ফ্রিডম আছে। 

 ফ্রিল্যান্সিং খাতে বাংলাদেশ বেশ ভাল অবস্থানে আছে, বিশ্বে বাংলাদেশের দক্ষ পেশাদারদের দিয়ে কাজ করানো হচ্ছে শত কোটি টাকার। হিসেব মতে বাংলাদেশে ফ্রিল্যান্সার আছে ৫ লক্ষাধিক। ফ্রিল্যান্সিং -এ যেমন রয়েছে সম্ভাবনা, তেমনি এ নিয়ে আছে প্রচুর ভুল ধারণা। ফ্রিল্যান্সিং কি, এই বিষয়ে বেশিরভাগ মানুষের সঠিক ধারণা না থাকায় এই ভুল ধারণাকে পুঁজি করে গড়ে উঠেছে অসাধু ব্যবসায়ীদের প্রতারণার ফাঁদ। এ সব নিয়েও আলোচনা হবে এই লেখাতে।

মনে করুন আপনি একজন সিনেম্যাটোগ্রাফার। এখন একটা ভিডিও এডিট করার জন্য আপনার একজন ভিডিও এডিটর প্রয়োজন। তখনই আপনি একটা বিজ্ঞাপনে দেখলেন একজন এডিটর কাজ খুঁজছেন। ব্যস, আপনি তাকে নির্দিষ্ট অর্থের বিনিময়ে কাজটা করতে বললেন। এখানে ভিডিও এডিটর হলেন ফ্রিল্যান্সার, আপনি বায়ার বা ক্লায়েন্ট এবং বিজ্ঞাপনটি হলো মার্কেটপ্লেস।

ফিল্যান্সিং
সোর্স: Shift

অনলাইন ফ্রিল্যান্সিং -এ মূলত  ক্লায়েন্ট একটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের মাধ্যমে আপনাকে কাজ দিবে, আপনি সে কাজে চুক্তিবদ্ধ হবেন, নিজের দক্ষতা দিয়ে কাজটা করবেন, আর সেটা অনলাইনের মাধ্যমেই ক্লায়েন্টকে ডেলিভার করবেন, আর ক্লায়েন্ট অনলাইনের মাধ্যমেই আপনাকে পেমেন্ট করবে। ফ্রিল্যান্সিং কি (freelancing কি) সে বিষয়ে নিশ্চয়ই একটা ভালো ধারণা পেয়ে গিয়েছেন। এখন একটা উদাহরণ দিয়ে বুঝাই ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সিং, আউটসোর্সার, আউটসোর্সিং এর মধ্যে পার্থক্য কী।

ধরুন আপনি ভাল একাউন্টিং করেন। আমেরিকার এক ক্লায়েন্টের কোম্পানির ১৫ দিনের একাউন্ট অডিট করতে হবে। সে একটা অনলাইন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কাজটা অফার করল। অনেকের মতো আপনি অ্যাপ্লাই করলেন। আপনি কাজটা পেলেন। একটা এমাউন্ট পেমেন্টে চুক্তিবদ্ধ হলেন। কাজটা আপনি আপনার দক্ষতা দিয়ে সম্পন্ন করলেন, অনালাইনের মাধ্যমে আপনি সেটা ডেলিভার করলেন, ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট অনলাইনের মাধ্যমে দিল।

তাহলে,

প্রশ্ন

উত্তর

ফ্রিল্যান্সিং কি?

একটি মুক্ত পেশা

ফ্রিল্যান্স কাজ কে করল?

আপনি!

ফ্রিল্যান্সার কে?

আপনি!

ফ্রিল্যান্সিং কে করল?

আপনি!

আউটসোর্স কে করল?

ক্লায়েন্ট!

আউটসোর্সার কে?

ক্লায়েন্ট

আউটসোর্সিং কে করল?

ক্লায়েন্ট!

অর্থাৎ আপনি কখনই আউটসোর্সিং করছেন না। সেটা করছে ক্লায়েন্ট! কেউ যদি ক্লেইম করে সে আউটসোর্সিং শেখাবে, তাকে প্রতারক বলে গণ্য করুন, কারণ সে নিজেই জানে না আউটসোর্সিং কি। সে প্রতারণা করছে। যেহেতু ফ্রিল্যান্সিং কোনো কাজ না, কেউ যদি ক্লেইম করে সে ফ্রিল্যান্সিং শেখাবে, সে ক্ষেত্রে সে-ও প্রতারক।

আশা করি বুঝে গিয়েছেন আউটসোর্স, আউটসোর্সার, আউটসোর্সিং, ফ্রিল্যান্স, ফ্রিল্যান্সার ও ফ্রিল্যান্সিং কি (freelancing কি)। কিন্তু কেন করবেন ফ্রিল্যান্সিং?

No comments:

Post a Comment